উপকরণ:
চিংড়ি মাছঃ আধা কেজি
পেঁয়াজ কুচি: ১ কাপ
বাটা সর্ষে: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ: ৪-৫টি
লবন: পরিমান মতো
পোলাওয়ের চাল: আধা কেজি
আদাবাটা: ১ টেবিল চামচ
দারচিনি: দুই টুকরো
এলাচ: ৪টি
লবঙ্গ: ৪-৫টি
তেজপাতা: ২টি
প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, বাটা সর্ষে ও কাঁচা মরিচ এবং চিংড়ি মাছ এক সাথে দিয়ে ভেজে তুলে নিন।
এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচা মরিচ, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ দিয়ে এক সাথে ভেজে নিন, ভাজা হয়ে গেলে এতে চাল ঢেলে দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম পানি ও লবন দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেরে চালটাকে ভেজে নিন।
২০ মিনিট হাল্কা মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। তারপর ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন।
চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন পোলাও উইথ চিংড়ি।

0 মন্তব্যসমূহ