
বাংলাদেশের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ না পেলেও দুই তেলেগু ছবিতে নায়িকা হিসেবে দেখা গেছে তাঁকে। মেঘলার চাওয়া ছিল—দেশের চলচ্চিত্রেও নায়িকা হওয়া। এবার তাঁর সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এর আগে তিনটি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা। তিনটিই ছিল ছোট দৈর্ঘ্যের চরিত্র। দেশের প্রেক্ষাগৃহে নায়িকা হয়েই আসছেন মেঘলা মুক্তা। আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা সাইফুল ইসলাম পরিচালিত ছবিটির নাম ‘পায়ের ছাপ’। নারীর সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত পায়ের ছাপ এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
0 মন্তব্যসমূহ